ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রত্যাশা জাপার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় নির্বাচনে সব আসনেই প্রার্থী দেয়ার প্রত্যাশা জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‌‘৩০০ আসনে প্রার্থী দেয়ার চিন্তাভাবনা করে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে। নির্বাচনে জাতীয় পার্টি ছাড়া কোনো উপায় নেই।’

‘আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না’ বলেও মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।

মঙ্গলবার ( ২২ আগস্ট) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর কলেজ মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার আহ্বায়ক শওকত চৌধুরী উপস্থিত ছিলেন।

এরশাদ বলেন, বর্তমান সরকার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে আর বিএনপি ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। তাই জাপা ছাড়া কোনো বিকল্প নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রত্যাশা জাপার

আপডেট টাইম : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭