ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গতিহীন বিএনপির সদস্য সংগ্রহ অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাকৃতিক দুর্যোগ ও পুলিশি বাধার কারণে কাঙ্ক্ষিত গতি নেই বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে। পহেলা জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত দুই মাসব্যাপী সারা দেশে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক কোটি। গুলশান রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন চেয়ারপারসন খালেদা জিয়া। সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা সফর করেছেন দলটির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী ১১ জন সাবেক ছাত্রনেতাকে দিয়ে গঠন করা হয় তদারকি টিম। নির্ধারিত সময়সীমা শেষ হতে চলেছে কর্মসূচিটির। কিন্তু সরকার দলীয় কর্মী-সমর্থকদের হামলা, পুলিশের বাধা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্মসূচিটি কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি। পাড়ি দিতে পারেনি লক্ষ্যমাত্রার অর্ধেক পথও। অন্তত ১৫টি জেলায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা, পুলিশের বাধা ও ১৪৪ ধারার কবলে পড়ে পণ্ড হয়েছে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। অন্যদিকে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে বাধার মুখে পড়েছে বিএনপির এ সাংগঠনিক কর্মসূচি। সরেজমিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা গেছে, দোতলায় ফরম বিক্রির কক্ষটিতে আগের মতো ভিড় নেই সংগ্রহকারীদের। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলাপে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত বিক্রি হয়েছে ৫০ লাখের মতো ফরম। এ সময় বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা নেতাদের সঙ্গে আলাপে জানা গেছে, সংগৃহীত ফরমের একটি উল্লেখযোগ্য অংশ এখনও পূরণ করা সম্ভব হয়নি। ওদিকে এ কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নামে দায়ের হচ্ছে নতুন নতুন মামলা। গ্রেপ্তারের পাশাপাশি নেতাকর্মীদের বাসাবাড়িতে চলছে পুলিশের অভিযান। হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে অনেক নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে। তবে নানামুখী প্রতিবন্ধকতার ভেতর দিয়েও কর্মসূচিটি এগিয়ে নেয়ার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। কৌশলগত কারণে কিছু কিছু এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই কর্মসূচি শুরু করে এগিয়ে নেয়া হচ্ছে নীরবে। দীর্ঘদিন ধরে বিএনপির প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা না থাকায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিকে কেন্দ্র করে চাঙ্গাভাব তৈরি হয়েছে দলের তৃণমূলে। কেন্দ্রীয় নেতারাও এ কর্মসূচিকে কেন্দ্র করে নবায়ন করে নিচ্ছেন তাদের প্রাথমিক সদস্যপদ। লন্ডনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৯ সালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০১২ সালে তা আবারও শুরু হয়। ওই সময়ও দলটি পুরোপুরি সফল হয়নি। এবার টার্গেট পূরণে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন নেতারা। নেতাকর্মীরা আশাবাদী এ কর্মসূচির ইতিবাচক প্রভাব পড়বে আগামী জাতীয় নির্বাচনে। একদিকে নেতা-কর্মীসহ সমর্থকদের মধ্যে তৈরি হবে চাঙ্গাভাব। অন্যদিকে কেন্দ্র একটি ডাটাবেজ তৈরিতে সক্ষম হবে। ১০টাকা মূল্যের এক কোটি ফরম পূরণ হলে আয় হবে ১০ কোটি টাকা। ফলে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় আর্থিক সংকটও অনেকটা কেটে যাবে।
বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন, সারা দেশে দলের ৭৪টি সাংগঠনিক জেলার মধ্যে কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় উজানের পানির ঢলে মারাত্মক বন্যা পরিস্থিতি চলছে। দুর্গত মানুষের হাহাকারের মধ্যে সেখানে সদস্য সংগ্রহ অভিযান চালানোর মতো পরিস্থিতি নেই। তাই ওইসব এলাকায় কর্মসূচির বদলে কেন্দ্রীয় ত্রাণ ভাণ্ডার গঠন করে ত্রাণ বিতরণের কাজ শুরু করেছে বিএনপি। অন্যদিকে পুলিশি বাধায় পণ্ড হয় ফরিদপুর জেলা, পিরোজপুর জেলা, পটুয়াখালীর দশমিনা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান। ২২শে জুলাই টাঙ্গাইলে স্থানীয় বিএনপির দুই গ্রুপের বাদানুবাদে উত্তেজনা তৈরি হয় সদস্য সংগ্রহ অভিযানে। পরে পুলিশ লাঠিচার্জ করলে ১০ জন আহত হন। এ সময় ১১জন গ্রেপ্তার হন। ক্ষমতাসীন দলের কর্মীদের হামলা ও পুলিশি বাধার কারণে পণ্ড হয় নেত্রকোনার দুর্গাপুর বিএনপির সদস্য সংগ্রহ অভিযান। বরিশালের বাকেরগঞ্জে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি থেকে ফেরার পথে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গৌরনদীতে উপজেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড করে দেয়ার পাশাপাশি ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। হামলা চালানো হয় উপজেলা বিএনপি সভাপতির বাড়িতে। চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর কবিরহাট, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের পাকুন্দিয়াসহ বিভিন্ন এলাকায় পুলিশ ১৪৪ ধারা জারি করে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিকে কেন্দ্র করে। পিরোজপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর আগেই দলটির জেলা অফিসে তালা দেয় পুলিশ। দলের দুইপক্ষের নেতাকর্মীদের বিবাদের কারণে পণ্ড হয় রাজশাহী, নারায়ণগঞ্জ, বরিশাল দক্ষিণ, চট্টগ্রাম উত্তরের হাটহাজারী উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান।
বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, কর্মসূচিটি কাঙ্ক্ষিত গতিতে পরিচালিত হচ্ছে অন্তত ২৫টি জেলায়। সাংগঠনিক জেলাগুলো হচ্ছে- ঢাকা মহানগর উত্তর, ফেনী, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, বরিশাল দক্ষিণ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, ঝিনাইদহ, বগুড়া, ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণ, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম উত্তর ও মহানগর, বান্দরবান, কক্সবাজার, পিরোজপুর, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা জেলা ও মহানগর, মেহেরপুর ও ঠাকুরগাঁও। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা বলেন, বড় আয়োজন করে কর্মসূচিটি বাস্তবায়নের সুযোগ পাচ্ছি না। ফলে প্রতিটি সাংগঠনিক ইউনিটের নেতারা ঘরোয়া আয়োজনের মাধ্যমে সদস্য সংগ্রহ ও নবায়ন করে যাচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। মানিকগঞ্জ জেলায় কর্মসূচিটির কাঙ্ক্ষিত গতিতেই এগোচ্ছে। বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, সরকার দলীয় নেতাকর্মীদের হামলা ও পুলিশি বাধার মধ্যেও আমরা কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছি। তৃণমূল নেতাকর্মীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। আশা করছি, বরিশাল উত্তর জেলা এ কর্মসূচি বাস্তবায়নে প্রথম সারিতে থাকবে। কর্মসূচি বাস্তবায়নে পিছিয়ে পড়া জেলাগুলোর একটি টাঙ্গাইলের পরিস্থিতি তুলে ধরে জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা বলেন, সরকার সমর্থকরা আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে হামলা চালানোর পাশাপাশি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে পুলিশ। তার ওপর বন্যাপরিস্থিতির কারণে জেলায় কর্মসূচিটিকে কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেয়া যায়নি। তবে নেতাকর্মীরা কাজ করছেন এবং ইতিমধ্যে জেলার ১২ উপজেলায় এক লাখের মতো সদস্য ফরম সংগ্রহ করা হয়েছে। সদস্য সংগ্রহ অভিযানে ঢাকা মহানগরের দুই অংশের মধ্যে এগিয়ে রয়েছে উত্তর বিএনপি। রাজধানীর নির্বাচনী আসনগুলোর মধ্যে ঢাকা-১৮ এগিয়ে রয়েছে। এ আসনের অধীন ৮টি থানার মধ্যে সাতটি থানার নেতারা এ পর্যন্ত উল্লেখযোগ্যসংখ্যক নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করেছেন। ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুণ ব্যবসায়ী নেতা বাহাউদ্দিন সাদী বলেন, আমাদের এখানে সদস্য সংগ্রহের একটা বড় লক্ষ্যমাত্রা নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। নেতাকর্মীরা অজস্র মামলা আর নানামুখী চাপ সহ্য করেও কর্মসূচিটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। অন্যদিকে নাটোর, শরীয়তপুর, সিলেট মহানগর, চট্টগ্রাম দক্ষিণ, খাগড়াছড়ি, নড়াইল, শেরপুরসহ অন্তত ১০টি জেলায় কাঙ্ক্ষিত গতি নেই কর্মসূচিটির। একইভাবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে পারফরমেন্স বিবেচনায় এগিয়ে রয়েছেন তরুণ নেতারা। বিশেষ করে আগামী নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী তরুণ ও মাঝারি সারির নেতারা সক্রিয়ভাবে কাজ করছেন। অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ অনেক প্রভাবশালী নেতা এবং বিএনপি সরকারের সাবেক এমপি-মন্ত্রীই এ কর্মসূচিতে তেমন আগ্রহ দেখাননি। অনেক নেতাই এখন পর্যন্ত সদস্য সংগ্রহ ও নবায়নের একটি মুণ্ডা বই পর্যন্ত সংগ্রহ করেননি। আবার কেউ কেউ মুখরক্ষার জন্য সংগ্রহ করেছেন ১০০ ফরমের মাত্র ৫-১০টি বই। সে তুলনায় তরুণ ও মাঝারি সারির নেতাদের অনেকেই ৫০-১০০টি পর্যন্ত বই সংগ্রহ করেছেন। বিএনপি নেতারা অভিযোগ করেন শোকের মাস আগস্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রকাশ্য তৎপরতা চালাতে দেয়নি সরকার। কর্মসূচিটির উদ্বোধন করতে গেলেই পুলিশি বাধা ও সরকার দলীয় নেতাকর্মীদের হামলায় পণ্ড হয়েছে অনেক জায়গায়। পরিস্থিতি এমন হয়েছে, অনেক জায়গায় উদ্বোধনের বদলে সমাপনী অনুষ্ঠান করার চিন্তা করছেন নেতাকর্মীরা।
নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে। সরকার দলীয় নেতাকর্মীদের হামলা, পুলিশের বাধা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কাঙ্ক্ষিত গতিতে কর্মসূচি এগিয়ে নেয়া যায়নি। নানা প্রতিবন্ধকতার মধ্যেও নেতাকর্মীরা সক্রিয়ভাবে কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন। ইতিমধ্যে নতুন সদস্য ও নবায়ন ফরম বিক্রি হয়েছে ৫০ লাখের মতো। সারা দেশে সাধারণ মানুষের মধ্যে বিএনপি সদস্য হওয়ার যে আগ্রহ এবং সাড়া পাওয়া গেছে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরিস্থিতি বিবেচনায় এ কর্মসূচির সময়সীমা বাড়ানো হতে পারে। আমাদের দৃঢ় বিশ্বাস, কর্মসূচিটি লক্ষ্যমাত্রা অর্জনের মধ্যদিয়ে সফল হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গতিহীন বিএনপির সদস্য সংগ্রহ অভিযান

আপডেট টাইম : ০৩:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭