ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সাগর-শম্পার বিয়ে সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫
  • ৫৪২ বার

পর্দায় রসায়নের পর বাস্তব জীবনে দীর্ঘদিনের প্রণয় অবশেষে বিয়েতে রূপ নিলো সুপার হিরো-সুপার হিরোইন সাগর ও শম্পার। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফে তাদের প্রেমের কথা অনেকেরই অজানা ছিল। অবশ্য সেটা জানান দিয়েই বিয়ের কাজটি সেরে নিয়েছেন সাগর ও শম্পা। গতকাল ১৫ই আগস্ট এক হয়ে গেল তাদের চার হাত। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। সাগর তার পিতৃভূমি দিনাজপুর থেকে বর সেজে যান শম্পার ময়মনসিংহের বাড়িতে। সেখানে দুই পরিবার ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে তারা একে অপরের সঙ্গে মালা বদল করেন। বিয়ে প্রসঙ্গে সাগর বলেন, আমরা একে অপরকে ভালবেসে বিয়ে করেছি। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সবার উপস্থিতি ছাড়াও অন্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন। শম্পা বলেন, এতদিনের প্রেমের সম্পর্কটা পরিপূর্ণ হলো। আমারা দুজনই খুশি। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালাহর প্রতি অশেষ কৃতজ্ঞ যে তিনি আমাদের বিয়ের হুকুম করেছেন। সবাই আমাদের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন। সাগর ও শম্পা দীর্ঘদিন একসঙ্গে চলচ্চিত্রে কাজ করছেন। দজনই এনটিভির ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন। একই বছরে, ২০০৯ সালের প্রতিযোগী ছিলেন তারা। সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে সেখান থেকেই। তারপর তারা জুটি হয়ে ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’, ‘এক্সকিউজ মি’, ‘ওয়ান ওয়ে রোড’- এই চারটি ছবিতে অভিনয়ও করেছেন। কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাভ ইউ প্রিয়া’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সাগর-শম্পার বিয়ে সম্পন্ন

আপডেট টাইম : ১০:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫