ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ময়মনসিংহে দুজনকে খুন করে ১০ গরু লুট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭
  • ৫২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ সদর উপজেলার পোটামারা গ্রামে একটি খামার থেকে ডাকাতরা ১০টি গরু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের ইদ্রিস আলী (২৮) ও হাসু মোড়লের ছেলে মোজাফফর হোসেন (৪৫)।

কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রাতে উপজেলার পোটামারা গ্রামে আকাশী অ্যাগ্রো নামের একটি খামার থেকে ১০টি গরু ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে খামারের এক পাহারাদার ও স্থানীয় একজনের লাশ।

খামারের পাহারাদার আব্দুল হামিদ বলেন, ‘আট-দশ ডাকাতের একটি দল পাহারাদার ইদ্রিসকে খুন করে হাত-পা বেঁধে পাশের পুকুরে লাশ ফেলে দেয়। আর আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে।’

এরপর সকালে খামারের কাছের বাগান থেকে স্থানীয় বাসিন্দা মোজাফফরের লাশও উদ্ধার করে এলাকাবাসী।

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন থানার ওসি কামরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ময়মনসিংহে দুজনকে খুন করে ১০ গরু লুট

আপডেট টাইম : ০৪:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭