ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যায় যুবকের ফাঁসির রায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭
  • ৪৪৫ বার

হাওর বার্তা দেস্কঃ মাদারীপুরে নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে হত্যা মামলায় একমাত্র আসামি মিলন মন্ডলকে (২৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নিতু মন্ডলকে (১৩) ছুরিকাঘাতে হত্যা করেন প্রাইভেট শিক্ষক মিলন মন্ডল।

এই ঘটনায় নিতুর বাবা নির্মল মন্ডল ঘটনার দিন বাদী হয়ে মিলনকে একমাত্র আসামি করে ডাসার থানা একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বায়েজিত হাওলাদার এ বছরের ২২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত বিষয়টি আমলে নিলে ১৯ জুলাই ১৮ জন সাক্ষ্য দেন। পরে ১ আগস্ট মামলার যুক্তিতর্ক শেষ হলে সোমবার দুপুরে বিচারক মিলনকে ফাঁসির আদেশ দেন।

এ রায়ে সন্তুষ্ট হয়ে দ্রুত কার্যাকরের দাবি করেছেন নিতুর পরিবার ও আইনজীবী।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এমরান লতিফ বলেন, মিলন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

নিহত নিতুর বাবা ও মামলার বাদী নির্মল মন্ডল বলেন, রায়ে সন্তুষ্ট হয়েছি। এখন সরকারের কাছে একটাই চাওয়া দ্রুত রায় কার্যকর করা হোক।

নিতু কালকিনি উপজেলার ডাসার থানাধীন নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যায় যুবকের ফাঁসির রায়

আপডেট টাইম : ০৪:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭