ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আসনে তরীকত ফেডারেশনের দাপট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ আসনে সক্রিয় হয়ে উঠেছেন প্রধান দুই রাজনৈতিক জোটের নেতা-কর্মীরা। মনোনয়ন পেতে আওয়ামী লীগ-বিএনপি’র দলীয় নেতা ছাড়াও জোটের শরিক অন্যান্য হেভিওয়েট প্রার্থীরাও দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন সাধারণ ভোটারদের কাছেও। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মূলত এই আসনে আগামী নির্বাচনে লড়াই হবে ১৪ দলের সঙ্গে ২০ দলের। ইতিমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, তরীকত ফেডারেশন ও এলডিপি সমর্থিত মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ ও গণসংযোগ শুরু করে দিয়েছেন। শহর থেকে গ্রামাঞ্চলে ব্যানার পৃষ্ঠা ২০ কলাম ১ ও ফেস্টুন টাঙিয়ে নিজেদের প্রার্থিতা ঘোষণা করছেন।
লক্ষ্মীপুর-১ আসনটি রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনটি বিএনপি’র দুর্গ হিসেবে পরিচিত। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত একটানা এ আসনটি দখলে ছিল বিএনপি’র। ১/১১ পট পরিবর্তনের পর ২০০৮ সালের নির্বাচনে সারা দেশে বিএনপি’র ভরাডুবি হলেও এ আসনটি তাদের হাত ছাড়া হয়নি। ওই নির্বাচনে জিয়াউল হক জিয়াকে মনোনয়ন দেয়নি বিএনপি। বিএনপি’র টিকেট নিয়ে নাজিম উদ্দিন আহমদ আওয়ামী লীগ প্রার্থী মো. শাহজাহানকে ৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হলেও তেমন কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেননি তিনি। কিন্তু জিয়াউল হক জিয়া প্রতিমন্ত্রী থাকাকালে ব্যাপক উন্নয়ন হয়েছে এখানে। এরপর তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি এ আসনটিতে। এদিকে ২০১৪ সালে  বিএনপি-জামায়াত জোট নির্বাচন বর্জন করায় এখানে এমপি নির্বাচিত হন ১৪ দলের প্রার্থী তরীকত ফেডারেশনের মহাসচিব লায়ন এমএ আউয়াল। বিএনপি সমর্থিতরা মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করবে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিতরা বলছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক নিয়ে যেই নির্বাচন করুক ভোটাররা তাকেই জয়ী করবেন।
এ আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার খাঁন মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান শিল্পপতি মো. আনোয়ার হোসেন খান। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক তরীকত ফেডারেশনের মহাসচিব ও বর্তমান এমপি লায়ন এমএ আউয়ালও মনোনয়ন প্রত্যাশা করছেন।
অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন, সাবেক এমপি ও উপজেলা বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা সিটির সাবেক ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা হারুন অর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলী ও কেন্দ্রীয় যুবদল নেতা ইমাম হোসেন। এছাড়া ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল এলডিপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম মনোনয়ন প্রত্যাশা করছেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. শাহজাহান বলেন, আমি দুইবার নৌকা প্রতীকে ভোট করে অল্প ব্যবধানে জয়লাভ করতে পারিনি। আগামী নির্বাচনে দল যদি মনোনয়ন দেয়। তাহলে এ আসনটি আমি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ার হোসেন খাঁন বলেন, মনোনয়ন চাইব। মনোনয়ন দিলে বিজয়ী হয়ে মানুষের সেবায় কাজ করব। তাছাড়া দলের দুর্দিনে নেতাকর্মীর পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। বেশির ভাগ নেতা-কর্মীই আমাকেই সমর্থন দেবেন।
বর্তমান এমপি তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব লায়ন এমএ আউয়াল বলেন, তিনি বিগত ৫ই জানুয়ারির নির্বাচনে জয়লাভ করে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। আগামীতে জোটের পক্ষ থেকে তাঁকে প্রার্থী করা হলে উন্নয়নের ধারাবাহিকতায় তিনি জয়ী হবেন। তৃণমূল নেতা-কর্মীদের বড় একটি অংশ সমর্থন দিচ্ছেন এডভোকেট সাদিক মাহমুদ পিন্টুকে। তাদের কথা পিন্টু ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ১/১১-এর সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জেলে থাকার সময় আইনী মোকাবেলায় আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। এছাড়া পিন্টু সুখে-দুঃখে নেতাদের পাশে ছিলেন সব সময়। তাকে মনোনয়ন দিলে আসনটি আওয়ামী লীগকে উপহার দেয়া যাবে।
বিএনপি সমর্থিত সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ জানিয়েছেন, দল এবারও তাকেই মনোনয়ন দেবে। তিনি বলেন, বিগত সময়ে আমি এমপি থাকাকালে এলাকার অনেক উন্নয়ন করেছি। তাছাড়া এ আসনটি মূলত বিএনপি’র-ই আসন। এখানে ধানের শীষের কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।
বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করে ঢাকা সিটির সাবেক ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা হারুন অর রশিদ বলেন, বিএনপি’র দুর্দিনে বিএনপি’র নেতাকর্মীদের পাশে ছিলাম। দল সেই বিবেচনায় আমাকে মনোনয়ন দেবে বলে আশা করেন। মনোনয়ন দিলে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
২০ দলের অন্যতম শরিক এলডিপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, রামগঞ্জ আসনে জোটের পক্ষ থেকে এবার আমাকে মনোনয়ন দিলে আমি দলমত নির্বিশেষে ভোট পাবো। জোটের পক্ষ থেকে এ আসনে আমাকে মনোনয়ন দেয়ার সবুজ সংকেত দেয়া হয়েছে। এছাড়া এলডিপিকে যে ২টি আসন দেয়া হতে পারে তার মধ্যে এটি একটি। তাই আমি এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি।
নির্বাচনকে কেন্দ্র করে রামগঞ্জ শহরে এবং গ্রামাঞ্চলে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন টাঙিয়ে প্রার্থীরা তাদের অবস্থান জানান দিচ্ছেন। সব মিলিয়ে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে লড়াই হবে প্রধান দুই রাজনৈতিক জোটের মধ্যে। আওয়ামী লীগ এবং বিএনপি’র ভোটের ব্যবধান প্রায় কাছাকাছি বলে দাবি করেন আওয়ামী লীগের নেতারা। তবে দল সমর্থিত প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে কাজ করলে আওয়ামী লীগ বিএনপি’র কব্জা থেকে আসনটি ভাগিয়ে নিতে পারবে বলে সাধারণ ভোটাররা মনে করেন। অন্যদিকে বিএনপি সমর্থিত ভোটাররা মনে করেন, রামগঞ্জ আসনে বিএনপি প্রার্থীকে হারানো সহজ নয়। তাছাড়া সরকারের দমন-পীড়ন ও হামলা, মামলায় আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন নেই। তাই সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি’র প্রার্থীর বিজয় হবে বলে আশা করেন বিএনপি’র তৃণমূলের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপির আসনে তরীকত ফেডারেশনের দাপট

আপডেট টাইম : ০২:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭