ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকালের এসব অভ্যাস ওজন কমাতে সাহায্য করবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ৪৮৪ বার
হাওর বার্তা ডেস্কঃ ওজন ভারসাম্যপূর্ণ থাকা শরীরের জন্যই ভালো। অতিরিক্ত ওজন ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন সমস্যা করতে পারে শরীরে। তবে আপনি কি জানেন, সকালের কিছু অভ্যাস ওজন কমাতে বেশ কার্যকর? ওজন কমাতে চাইলে সকালবেলা পালন করতে পারেন এসব অভ্যাস।
গ্রিন টি : সকালে কফির বদলে গ্রিন টি খান। এটি ওজন দ্রুত কমাতে কাজ করবে। গ্রিন টির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের বিপাকে সাহায্য করে।
সকালের নাশতা খাবেন : অনেকে ভাবেন, সকালের নাশতা বাদ দিলে ওজন কমানো যায়। ধারণাটি ভুল। বরং গবেষণায় দেখা গেছে, সকালে না খেলেই ওজন বাড়ে। কারণ, এতে ক্ষুধা অনেক বেড়ে যায়। আর দিন শেষে বেশি খাওয়া হয়। তাই ওজন কমাতে চাইলে সকালের নাশতা খাওয়ার ওপর জোর দেন বিশেষজ্ঞরা।
ব্যায়াম : ব্যায়াম ওজন কমাতে বেশ সহায়ক। সকালে নিয়মিত ব্যায়াম ওজন কমাবে আপনার।
উচ্চ প্রোটিনযুক্ত সকালের নাশতা : সকালের নাশতায় ডিম, মটরশুটি ইত্যাদি প্রোটিনযুক্ত খাবার রাখতে পারেন। প্রোটিন চর্বির সঙ্গে লড়াই করে পেশি বাড়ায়।
কর্মক্ষম থাকুন : হাঁটুন বা সাইকেল চালান। সকালবেলা থেকেই কর্মক্ষম থাকার চেষ্টা করুন। সম্ভব হলে লিফ্ট এড়িয়ে সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করুন।
সকালে রোদ পোহান : সম্প্রতি গবেষণায় বলা হয়, সকালে সূর্যের আলোর কাছে যাওয়া শরীরের বিপাক ক্ষমতার ওপর প্রভাব ফেলে। আর এতে ওজন কমতে সাহায্য হয়। সূত্র : বোল্ডস্কাই
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সকালের এসব অভ্যাস ওজন কমাতে সাহায্য করবে

আপডেট টাইম : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭