ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই সহজে ট্রেড ইউনিয়ন হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে ট্রেড ইউনিয়ন করা সহজ হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এ শোক সভার আয়োজন করে।

তিনি বলেন, পাকিস্তানের সাথে যারা বাংলাদেশের তুলনা করেন তাদের পরিপক্কতা নিয়ে প্রশ্ন রয়েছে। যারা বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় চালাতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদেরকে রুখে দাড়াঁতে হবে।

শাজাহান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সাধারণ মানুষ ছিলেন না। মানুষের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ২০১৩-১৫ সাল পর্যন্ত গণহত্যা চালিয়েও শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে পারেননি। তারা শ্রমিকদের ওপর অনেক অত্যাচার করেছিল। পরিবহন মালিকদের ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান সরকার শ্রমিক মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে ৬১ কোটি টাকা অনুদান দিয়েছেন।

শোক সভায় বক্তব্য রাখেন, মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, ওসমান আলী, আলাউদ্দিন মিয়া, এবিএম সুলতান আহমেদ, জেড এম কামরুল আনাম, সাহাবুদ্দিন মিয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই সহজে ট্রেড ইউনিয়ন হচ্ছে

আপডেট টাইম : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭