ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জন্মদিনের কেক কাটলেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫
  • ৪৫৬ বার

দলীয় নেতাকর্মীদের নিয়ে রাতে ৭০তম জন্মদিনের কেক কাটলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়া পরপর পাঁচটি কেক কাটেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

সন্ধ্যার পর গুলশানের কার্যালয় নানা রঙের বাতি ও কাপড় দিয়ে সাজানো হয়। সেখানে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

জন্মদিনের কেক কাটলেন খালেদা জিয়া

আপডেট টাইম : ১১:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫