ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খায়রুল হক অসৎ, বললেন মওদুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি ও জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হককে অসৎ, অনৈতিক এবং নির্লজ্জ বলে অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘বিচারপতি খায়রুল সরকারের মুখপাত্রের ভূমিকা নিয়েছেন।’

তিনি বলেন, ‘আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায় যে, বিচারপতি খায়রুলের মত লোক আমাদের সাবেক প্রধান বিচারপতি ছিলেন। তারই ছেড়ে যাওয়া প্রতিষ্ঠানকে (সুপ্রিম কোর্ট) কিভাবে হেয় করছেন?’

রোববার (২০ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও অপসারণ চেয়ে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, বিচারপতি খায়রুল হক মুন সিনেমা হলের মামলার মাধ্যমে কোথায় গিয়ে পঞ্চম সংশোধনীতে হাত দিয়ে তা বাতিল করলেন। অথচ তার রায়ে এখনো সেই হল মালিক তার হলের মালিকানা ফেরত পায়নি। এই হলো বিচারপতি খায়রুল হক!
একইসঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমদ অনতিবিলম্বে সাবেক প্রধান এই বিচারপতির জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের আহ্বান জানান।

আইনজীবী জয়নুল আবেদিন বলেন, বিচারপতি খায়রুল জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। একজন মন্ত্রীও রায়ের বিরুদ্ধে মন্তব্য করে তার শপথ ভঙ্গ করেছেন। রায়কে ঘিরে আওয়ামীপন্থী আইনজীবীরা আইনজীবীদের মধ্যেও বিভক্তির সৃষ্টি করছে। অতীতেও অনেক রায় হয়েছে কিন্তু এমনটা ঘটেনি। ইতিহাসও বলেনা, এমনটা হয়েছে কখনো। তাই আমরা রায় নিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, খায়রুল হক এ যুগের মীর জাফর। একটি রায় নিয়ে তিনি যে মন্তব্য করেছেন বিচার বিভাগকে হেয় করেছেন। সরকারের টার্গেট সুপ্রিম কোর্টকে আঘাত করা।

সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী অসংখ্য আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খায়রুল হক অসৎ, বললেন মওদুদ

আপডেট টাইম : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭