ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেককে আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৩৪৯ বার

হাওর নার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘কূটনৈতিকভাবে আমরা যতদূর প্রচেষ্টাগুলো একের পর করে যাচ্ছি। তো আমরা আশা করি, আমরা সফল হব এবং তাকেও এই বিচারের মুখোমুখি করতে পারব।’

শুক্রবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর রমনা থানা আওয়ামী লীগ ও রমনা থানা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী।

আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহায়তায় তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলাসহ এ পর্যন্ত প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার প্রতিটি ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দোষী সবাইকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।’

দিনি বলেন, ‘২১ আগস্ট সেই গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড (মূল হোতা) তারেক জিয়া, আপনারা জানেন। আরেকটা দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) সে প্রাপ্ত হয়েছেন। কাজেই আমরা কিন্তু ইন্টারপোলের মাধ্যমে তাঁকে বারবার আমরা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেককে আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত

আপডেট টাইম : ০৫:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭