হাওর বার্তা ডেস্কঃ লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচনে মো. শাহজাহানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের লের স্থানীয় মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গণভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
মনোনয়ন বোর্ডের সভায় আরো উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, ওবায়দুল কাদের, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি প্রমুখ।
মো. শাহজাহান লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি এর আগে জেলার রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। মহাজোটের শরিক তরিকত ফেডারেশনকে আসনটি ছেড়ে দিলে শাহাজাহান দলের নির্দেশে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন।
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম (৭৫) গত ১৪ জুলাই মারা যান। তার মৃত্যুতে পদটি শূণ্য ঘোষণা করে আগামী ১০ সেপ্টেম্বর নিবাচনের তারিখ ঘোষণা করেছে নিবাচন কমিশন।
Reporter Name 

























