ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বনানীতে ধর্ষণ : ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে আরেক তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব নতুন করে এ দিন ধার্য করেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। তবে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করা হয়।

গত ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় ইভান নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন এক তরুণী। পরদিন ৫ জুলাই ধর্ষণের অভিযোগ এনে বনানী থানায় বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামি করে মামলা করেন তিনি। ৬ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন ৭ জুলাই ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ জুলাই ইভান ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বর্তমানে মামলার তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ১১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভানের সঙ্গে তার (তরুণীর) বন্ধুত্ব হয়।

এর সূত্র ধরে তারা দেখা-সাক্ষাৎ ও ঘোরাঘুরি করতেন। চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন রাত ৯টায় ইভান ফোন করে ওই তরুণীকে জন্মদিনের কথা বলে তার বাসায় যেতে বলেন এবং তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে জানান। ওই তরুণী বাসায় গিয়ে কাউকে দেখেননি।

সেদিন তাকে বাসায় ফিরে আসতে দেয়নি ইভান। আর রাতে খাবার খাওয়ায় এবং নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। তাকে (ইভান) নিষেধ করলে সে একদিন খেলে কিছু হবে না মর্মে জানায়। এরপর রাত দেড়টায় ইভান তাকে ধর্ষণ করে। পরে চিৎকার করতে থাকলে সে রাত সাড়ে ৩টায় আমার ব্যাগ রেখে বাসা থেকে বের করে দেয়। তরুণী আরও বলেন, আসামি (ইভান) আমাকে এর আগেও বিবাহের প্রলোভনে ধর্ষণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বনানীতে ধর্ষণ : ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

আপডেট টাইম : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭