ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার হাতে জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষক আ.লীগের ৩৫ এমপির তালিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রায় ১ মাস আগে ঘোষণা দিয়েছিলেন দলের মধ্যে অনুপ্রবেশকারী ও হাইব্রিড নেতাদের তালিকা করতে। এ তালিকার পাশাপাশি বর্তমান সংসদের কোন কোন এমপি বিএনপি ও জামায়াত নেতাদের পৃষ্ঠপোষকতা করছেন সেটিও তৈরির নির্দেশ দেয়া হয়েছিল সরকারি একটি সংস্থাকে।

গত সোমবার এ সংক্রান্ত ৩৫ জন আওয়ামী লীগের সংসদ সদস্যের নামের তালিকা এবং তারা কিভাবে জামায়াত-বিএনপিকে পৃষ্ঠপোষকতা করছেন তার বিশদ বিবরণ দেয়া হয়েছে প্রতিবেদনে।

সরকারের একটি নির্ভরযোগ্য হাওর বার্তাকে নিশ্চিত করেছে, রাজশাহী বিভাগে আনুপাতিক হারে বেশি এমপির বিরুদ্ধে জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। রাজশাহী বিভাগে ৮ জন এমপির বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৬ জন, ঢাকা বিভাগের ৬ জন, খুলনার ৫ জন,   সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহে ২ জন, রংপুরে ৪ জন এবং বরিশালে ৩ জন এমপির নাম তালিকায় এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালিকায় নাম আসা এমপিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা টাকার বিনিময়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের পক্ষে কাজ করছেন। এমনকি তারা টাকা নিয়ে  মামলার আসামিদেরও পক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে বিএনিপ-জামায়াতের লোকদের নেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার হাতে জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষক আ.লীগের ৩৫ এমপির তালিকা

আপডেট টাইম : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭