ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বুধবারের ফাজিল পরীক্ষা স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • ৪৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে। এর মধ্যে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির বেশি অবনতি হয়েছে। এ কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে  আজ বুধবার অনুষ্ঠিতব্য ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ইবি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষ-২০১৬ এর উলূমুল আরাবিয়্যাহ ওয়াশ শরিয়াহ প্রথম পত্র (কোড-২০১) পরীক্ষা অনিবার্যকারণ বশত স্থগিত করা হলো।

পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, দেশে বন্যা পরিস্থিতির অবনতির জন্য অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীকালে জানানো হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক সমমান) পরীক্ষা ৩১ জুলাই থেকে শুরু হয়। এবার ২৯৩টি কেন্দ্রে ১২৭৭টি মাদ্রাসার ১৩ লাখ ৭৬ হাজার ৬২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

ফাজিল পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

বুধবারের ফাজিল পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ০৩:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭