ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : তোফায়েল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক একটি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। তারা চক্রান্ত করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আজ তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চক্রান্ত করা হচ্ছে।’

সোমবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড : দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তৃতায় এ সব কথা বলেন তোফায়েল আহমেদ।

তিনি আরও বলেন, ‘বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু চার হাজার ৬৮২ দিন জেল খেটেছেন। বাঙালি জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার জন্য। লক্ষ্য ছিল একটাই, বাঙালি জাতির মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা। বাঙালি জাতির প্রত্যেককে তিনি পরিবারের সদস্য মনে করতেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা শুনলে তিনি তা বিশ্বাস করতেন না।’

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত করে ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও, কেউ বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারবে না। যত দিন বাংলাদেশ থাকবে, বাংলার মাটি থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, তত দিন বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে থাকবে।’

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ বদরুল হাসান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মো. ইকবাল সোবহান চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর আহমেদ পল্টু, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, বিএফইউজের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, জাতীয় প্রেসক্লাবের প্রথম সহসভাপতি মো. সাইফুল ইসলাম,  সহসভাপতি মো. আজিজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : তোফায়েল

আপডেট টাইম : ০৬:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭