ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশিদের কাছে হাত পাতাই ছিল বিএনপির নীতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেজা জিয়া বলেছিলেন, বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া ঠিক নয়, তাহলে বিদেশি সাহায্য পাওয়া হবে না। তাদের নীতিই ছিল স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে না।’

বিদেশিদের কাছে হাত পেতে দেওয়া ছিল তাদের নীতি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পুষ্টি পরিষদের প্রথম সভায় তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী জনগণের খাদ্য ও পুষ্টি নিশ্চিতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। উল্লেখ করেন শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাসের বিষয়টিও।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নীতি আলাদা। আমরা ক্ষমতায় এসে জনমুখী পদক্ষেপ নিই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য মজুদও করি। ’

দেশে সৃষ্ট বন্যার কারণে খাদ্য ঘাটতি হলেও তা মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশিদের কাছে হাত পাতাই ছিল বিএনপির নীতি

আপডেট টাইম : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭