ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে রিস্টোরের সুযোগ দেওয়া হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে বিএনপিকে রিস্টোরের সুযোগ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘এই রায়ের পর বিএনপি গর্ত থেকে উঠে দাঁড়াল। সরকারের পদত্যাগের কথা বলা শুরু করল। এই অবজারভেশন লেখাই হয়েছে বিএনপি যেন রাজনীতি করতে পারে সেজন্য। তারা যে খারাপ অবস্থায় আছে, তা থেকে রিস্টোর করতেই এই অবজারভেশন দেওয়া হয়েছে বলেই মানুষ মনে করে।’

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শোক দিবসের অলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড : দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব।

সংবিধানের বিষয়ে টেলিভিশনে টকশোগুলোতে কথা বলতে বিএনপিকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে, ইঙ্গিত করে তোফায়েল আহমেদ বলেন, ‘যে টকশোগুলো হয়, সেখানে বিএনপির বেশি জানা লোকদের রেখে বিপরীতে আওয়ামী লীগের কম জানা লোকদের রাখা হচ্ছে।’

এক টকশোতে সংবিধান প্রণেতা কামাল হোসেনের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিচারকদের ইমপিচের বিষয়ে তারাই তো লিখেছিলেন। এখন ভুল তথ্য দিয়ে বলছেন, ভারত-যুক্তরাজ্যে নেই এটি। অথচ যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্রে সেটি আছে।’

আদালতের রায়ের সমালোচনা করে সরকারের এই মন্ত্রী বলেন, ‘ইমপিচমেন্ট নিয়ে আপনারা বলতে পারেন, আমরা সংশোধনীতে যা করেছি সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু অবজারভেশনে কী বললেন? সংসদকে বললেন নন-ফাংশনাল, ইমম্যাচিউর, যারা এ ধরণের কথা বলে তারা পরিপক্ক না।’

তিনি বলেন, ‘অবজারভেশনে যা লিখলেন সেটা কোনো কথা হলো? একক ব্যক্তির নেতৃত্বের কথা বললেন, বঙ্গবন্ধুর বাইরে দুই/চারটা লোকের কথা বলতে পারবেন, যারা স্বাধীনতার জন্য জেল খেটেছেন, ফাঁসির সামনে গিয়েছেন?’

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাঈদ, ডাকসুর প্রাক্তন ভিপি মাহফুজা খানম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রিস্টোরের সুযোগ দেওয়া হয়েছে

আপডেট টাইম : ০৪:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭