ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারব্যবস্থায় আস্থার সংকট ভয়াবহ অবস্থার সৃষ্টি করে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের কিছু পর্যালোচনার সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বিচারব্যবস্থায় আস্থার সংকট দেখা দিলে যেকোনো দেশে তা ভয়াবহ অবস্থার সৃষ্টি করে।

শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক, শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাতে ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তার অবতারণা করা হয়েছে। এমনকি রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেননি তিনি।’

বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘যেসব অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ে উল্লেখ আছে, তা পুনর্বিবেচনার জন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করছি।’

জনগণের মনে আঘাত দিয়ে, উপযাজক হয়ে অনাকাক্সিক্ষত কিছু বলা বিচারব্যবস্থায় কাম্য নয় উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘যে দেশে বিচারব্যবস্থায় আস্থার সংকট দেখা দেয়, সে দেশে প্রলংয়করী ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।’

এ সময় মন্ত্রী মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক, শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর ই আলম চৌধুরী লিটন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, মাদারীপুরের এলজিইআরডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালকুদার  প্রমুখ।

পরে মন্ত্রী শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিচারব্যবস্থায় আস্থার সংকট ভয়াবহ অবস্থার সৃষ্টি করে

আপডেট টাইম : ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭