ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নারায়ণগঞ্জে শিশু হত্যায় তিনজনের যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
  • ৩৪৫ বার
হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু রমজান সিকদারকে অপহরণের পর হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এ ছাড়া লাশ গুমের অপরাধে প্রত্যেক আসামিকে সাত বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শেরপুরের নকলা উপজেলার ধামনা ধনকুশা গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে হামিদুল হক, তার বোন আফরোজা ও ফুফাতো ভাই নকলা রামাইসা গ্রামের লাক্কর মিয়ার ছেলে মো. রিপন।
রমজান সিকদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ইসমাইল সিকদারের ছেলে। সে জালকুড়ি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আব্দুর রহিম জানান, ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ইসমাঈল হোসেনের ছেলে রমজান সিকদারকে ভাড়াটিয়া হামিদুল হক, রিপন ও আফরোজা কৌশলে শেরপুর জেলার নকলা এলাকায় অপহরণ করে নিয়ে যায়। পরে তারা ইসমাঈল হোসেনের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দেয়ায় আসামিরা রমজান সিকদারকে হত্যার পর লাশ গুম করে। এ ঘটানায় রমজান সিকদারের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নারায়ণগঞ্জে শিশু হত্যায় তিনজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৭:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭