ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

ছোট ছেলে কোকোর কবর জিয়ারত করলেন খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫
  • ১১২০ বার

প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৪৬তম জন্মদিনে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বাদ আসর বনানী কবরস্থানে যান বেগম জিয়া। এ সময় ছেলে রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন তিনি। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ এমএ মালেক।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- তার বোন সেলিমা ইসলাম, ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাছরিন সাঈদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কোকোর জন্মদিন উপলক্ষে বুধবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক।

দোয়া মাহফিলে অংশ নেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ। এ ছাড়া বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছোট ছেলে কোকোর কবর জিয়ারত করলেন খালেদা

আপডেট টাইম : ১০:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫