ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বনশ্রীর বাড়ির ভিডিও ফুটেজ পুলিশের হাতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  বনশ্রীর গৃহকর্মী লাইলী বেগমের মৃত্যুর ঘটনার তদন্তে বাড়ির সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

ফুটেজ দেখে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করবে পুলিশ। প্রাথমিক ময়নাতদন্তে লাইলীর শরীরে জখমের চিহ্ন পেয়েছেন চিকিৎসকেরা।

রোববার সকালে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর কবির খান হাওর বার্তাকে বলেন, ‘বনশ্রীর জি ব্লকের ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ নেওয়া হয়েছে শনিবার রাতে। এখন বিশ্লেষণ চলছে।’

ময়নাতদন্তে লাইলীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া প্রসঙ্গে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমরা তদন্ত সবে মাত্র শুরু করলাম। আশা করছি ভিডিও ফুটেজ এবং রিমান্ডে আসামিদের দেওয়া তথ্য থেকে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

নিহতের স্বজনের দায়ের করা মামলায় রিমান্ডে আছেন গৃহকর্তা মুন্সী মঈনুদ্দিন ও বাড়ির দারোয়ান তোফাজ্জল হোসেন লিটন।

রোববার সরেজমিন বনশ্রীর জি ব্লক এলাকায় দেখা গেছে, ওই বাড়ির সামনেসহ পুরো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া র‌্যাব ও সাদা পোশাকের গোয়েন্দাদের টহল দিতে দেখা যায়। অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার গৃহকর্মীর লাইলীর লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা শুরু হয়। উত্তেজিত জনতা তখন সেখানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বনশ্রীর বাড়ির ভিডিও ফুটেজ পুলিশের হাতে

আপডেট টাইম : ০১:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭