ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কেন সাংবাদিক সম্মেলন ছেড়ে উঠে গেলেন কাজল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫
  • ৩৭৮ বার

একটা ফোন। আর তাতেই বদলে গেল তাঁর মেজাজ। সাংবাদিক সম্মেলনের মাঝপথে উঠে গেলেন কাজল। তাঁর বোন তানিশা অভিনীত নাটক ‘দ্য জুরি’র সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন নায়িকা। কিন্তু মাঝপথেই ক্ষমা চেয়ে চলে যান তিনি। কার্যত উঠে যেতে বাধ্য হন। কী এমন ছিল সেই ফোনে? কে ফোন করেছিলেন কাজলকে? জানা যায়নি কিছুই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘দ্য জুরি’র সাংবাদিক সম্মেলনে কাজলের কাছে বার বার একটি ফোন আসছিল। তিনি প্রথমে কয়েক বার কেটে দিলেও পরে তা ধরেন। কথা বলতে বলতেই কাজলের মেজাজ পাল্টে যায়। খুব উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। তার পর সকলের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যান অভিনেত্রী। বাইরে গিয়ে যত দ্রুত সম্ভব গাড়ির চালককে বাড়িতে যাওয়ার নির্দেশ দেন। এমনকি দুশ্চিন্তায় চালককে সরিয়ে নিজেই গাড়ি চালাতে শুরু করেন। কোনও মতে তাঁকে পিছনে বসিয়ে চালক গাড়িটি নিয়ে বেরিয়ে যান। কেন কাজন এমন আচরণ করলেন তা জানা যায়নি। ফোনে কী খবর শুনে এত ভেঙে পড়েছিলেন নায়িকা? জানা যায়নি তাও।

অবশ্য ‘দ্য জুরি’তে তানিশার ভূমিকা নিয়ে কাজল বলেন, ‘‘নাটকটা দেখার জন্য আমি খুব এক্সাইটে়ড। আমি নিশ্চিত ও খুব ভাল করবে’’। তনুজা, জুহি চাওলা, লারা দত্তর মত বলিউড তারকা এবং জাহির খান, অজিত আগারকারের মতো ক্রিকেটারও উপস্থিত ছিলেন ওই সাংবাদিক সম্মেলনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কেন সাংবাদিক সম্মেলন ছেড়ে উঠে গেলেন কাজল

আপডেট টাইম : ০৯:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫