ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

‘জুলিয়েট’ থেকে ‘অগ্নি’ মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫
  • ৩৮৫ বার

কলকাতায় মাহির পরিচয় জুলিয়েট হিসেবে। ২০১৪ সালে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার সিনেমা ‘রোমিও বনাম জুলিয়েট’র মাধ্যমে তার কলকাতা অভিষেক। ওই সিনেমায় তিনি জুলিয়েট চরিত্রে অভিনয় করেছেন। এবার তাকে সেখানকার দর্শক পাবেন ‘অগ্নি’রূপে। ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়া ‘অগ্নি ২’ কলকাতায় কিছু পরিবর্তনসহ ‘অগ্নি’ নামে মুক্তি পাচ্ছে শুক্রবার (১৪ আগস্ট)। এর দুই দিন পর (১৬ আগস্ট) অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) আলিমুল্লাহ খোকন দ্য রিপোর্টকে বলেন, ‘কলকাতার শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়ার ব্যাপার চূড়ান্ত হয়েছে। এ ছাড়া পৃথিবীর ৮টি দেশে সিনেমাটি মুক্তির প্রক্রিয়ার শুরু হয়েছে। ১৬ আগস্ট অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় আমাদের একটা টিম মালয়েশিয়াতে যাচ্ছে। সেখানে মুক্তির ব্যাপারে চূড়ান্ত করতে। আশা করছি আগামী সপ্তাহে সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে সিনেমাটি মুক্তি দেওয়া যাবে। কলকাতার বিভিন্ন হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখবেন নায়িকা মাহিয়া মাহি।’

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’র ব্যাপক সাফল্যের পর ‘অগ্নি ২’ নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। প্রথম সিনেমাটি যেহেতু কলকাতার দর্শকরা দেখেননি, তাই গল্প বুঝতে সমস্যায় পড়বেন তারা। আর এ জন্য কলকাতায় বদলে যাচ্ছে চিত্রনাট্য। সেখানে ‘অগ্নি’ নামে মুক্তি পাবে। সিনেমার দৈর্ঘ্যও বেড়েছে। কলকাতায় এর দৈর্ঘ্য সোয়া ২ ঘণ্টা আর বাংলাদেশে ছিল ১ ঘণ্টা ৫৭ মিনিট।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। অভিনয় করেছেন মাহিয়া মাহি ও কলকাতার ওম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

‘জুলিয়েট’ থেকে ‘অগ্নি’ মাহি

আপডেট টাইম : ১২:১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫