ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সুস্থ হয়ে উঠছেন সুজন, তবে ধীরগতিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  সময় একটু বেশি নিলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি সিঙ্গাপুরের গ্লেনিগ্লেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকালে জ্ঞান ফিরে তার। তিনি চোখ মেলে তাকিয়েছেন। চিনতে পেরেছেন পরিচিতদের। দুচারটে কথাও বলেছেন।

বিসিবি সূত্র থেকে জানা গেছে, আজ সুজনের অবস্থা আরেকটু ভালো। গতকালের চেয়ে আরো সহজভাবে তাকাতে পারছেন। কথাও বলতে পারছেন। সুজনের মস্তিষ্ক আগের চেয়ে ভালো কাজ করছে বলে জানিযেছেন বিসিবির চিকিৎসক ডাঃ আমিন, যিনি এখন সুজনের সঙ্গে সিঙ্গাপুর রয়েছেন। জানিয়েছেন, স্বাভাবিক হতে আরো কিছু দিন সময় লাগবে।

ব্ল্যাড সুগার ও উচ্চরক্তচাপ ছাড়া আপাতত বিশেষ কোনো রোগ নেই সুজনের। ঢাকাতে এমআরই করা হয়েছে। সেখানো জটিল কোনো কিছু ধরা পড়েনি। তবে এখনও অনেকটা ঘুমের ঘোরে রয়েছেন সুজন। যেটা কাটতে আর কদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার গভীর রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় খালেদ মাহমুদকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে সেখান থেকে রোববার দুপুরে নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় তাকে।বুধবার জ্ঞান ফিরে পান সুজন। ঠিক কী কারণে সুজন অসুস্থ হয়ে পড়েছিলেন তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। সুজনের পারিবারিক জীবন নিয়ে নানা কথা শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায়।

এক সময়ের লড়াকু এ ক্রিকেটার বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেন।বর্তমানে বিসিবির পরিচালকের পাশাপাশি জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বও পালন করছেন খালেদ মাহমুদ। নিয়মিত ঘরোয়া টুর্নামেন্টে কোচিংয়ের দায়িত্বও পালন করছেন তিনি। গত বছর তার অধীনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছিল ঢাকা ডায়নামাইটস।

এছাড়া প্রিমিয়ার লিগে শিরোপা জিতিয়েছেন প্রাইম ব্যাংক ও আবাহনী লিমিটেডকে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা উপহার দিয়েছিলেন খালেদ মাহমুদ।

কয়েকদিন আগে অনুষ্ঠিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসরে ঢাকা মেট্রো মাস্টার্সকে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলের এই প্রাক্তন ক্রিকেটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

সুস্থ হয়ে উঠছেন সুজন, তবে ধীরগতিতে

আপডেট টাইম : ০৫:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭