ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

শনিবার ভিটামিন ‘এ’ খাবে সোয়া দুই কোটি শিশু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  শনিবার সারাদেশে প্রায় ২ কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে একটি করে লাল রঙয়ের ক্যাপসুল।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই ‘ক্যাম্পেইন’ পালন করবে।

অন্ধত্ব ও রাতকানা রোগ নির্মূলের চেষ্টার অংশ হিসেবে প্রতি বছর সরকার ঘটা করে এই কর্মসূচি পালন করে। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দেওয়া হবে দেশের এক লাখ ৪০ হাজারেরও বেশি সেবাদান কেন্দ্রে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোসহ অন্যান্য পুষ্টিবার্তা প্রচার করা হবে।

জাহিদ মালেক বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশুরা রাতকানা রোগ থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি আরও অনেক উপকার হয়। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দৃষ্টি শক্তি ভাল থাকে। এ ছাড়া এই ক্যাপসুল শিশুর মৃত্যুর হার কমায়, শিশুর স্বাভাবিকভাবে বেড়ে উঠা নিশ্চিত করে, ডায়রিয়ায় ব্যাপ্তিকাল এবং হামের জটিলতা কমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

শনিবার ভিটামিন ‘এ’ খাবে সোয়া দুই কোটি শিশু

আপডেট টাইম : ০৫:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭