ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

আটকে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩৪২ বার
হাওর বার্তা ডেস্কঃ  আটকে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ। ভিসি নির্বাচনের লক্ষ্যে সিনেট কর্তৃক তিন জনকে মনোনীত করে যে প্রস্তাব চূড়ান্ত করা হয়েছিল তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে সিনেট গঠন না করে ভিসি প্যানেল নির্বাচনের জন্য ডাকা সভা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ সংক্রান্ত রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য  নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত বলেছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যদি ভিসির পদের দায়িত্ব পালনের মেয়াদ অতিক্রম করে তাহলে বর্তমানে যিনি রয়েছেন তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।
গত ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের লক্ষে সিনেট তিন জনের নাম চূড়ান্ত করে। এর আগে হাইকোর্ট ওই সিনেট সভার উপর স্থগিতাদেশ দিয়েছিল।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছিলো। যার ফলে ওই সিনেট সভা হতে আর কোন বাধা ছিলোনা। আদালতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ঢাবির পক্ষে মতিন খসরু শোনানি করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

আটকে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন

আপডেট টাইম : ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭