ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধূমপান: নারীদের একটি সমস্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৩৮৩ বার
হাওর বার্তা ডেস্কঃ  ধূমপানের ক্ষতির কোনো শেষ নেই। বিশেষজ্ঞদের গবেষণারও কোনো শেষ নেই। এবার গবেষকগণ ধূমপানের ক্ষতি নিয়ে একটি চমৎকার তথ্য দিয়েছেন। আর তা হচ্ছে, যে সমস্ত নারী ধূমপান করেন তাদের বুড়িয়ে যাবার প্রবণতা বেশি এবং তাদের নির্ধারিত বয়সের আগেই মেনোপজ হতে পারে। গবেষণার এই তথ্য দিয়েছেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপিকা ডা. সামান্থা বাটস।
গবেষকগণ ৪১০ জন নারীর ওপর ১৪ বছর ধরে গবেষণা করেন। এদের বয়স ছিল ৩৫ থেকে ৪৭ বছর। নারীদের মধ্যে অর্ধেক ছিল আফ্রিকান-আমেরিকান এবং বাকি অর্ধেক ছিল হোয়াইট ইউরোপিয়ান। শুধু ধূমপান নারীদের মেনোপজ ত্বরান্বিত করে তাই নয়, ধূমপান থেকে নারীদের ডিম্বাণুও ক্ষতিগ্রস্ত হয়, যা সন্তান ধারণে সমস্যা তৈরি করে। ডা. বাটস তার গবেষণা রিপোর্টে এটাও উল্লেখ করেছেন। তাই নারীদের ধূমপানের ক্ষতি অনেক বেশি, এ কারণে ধূমপান করা উচিত নয়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ধূমপান: নারীদের একটি সমস্যা

আপডেট টাইম : ১২:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭