ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশ-ভিয়েতনাম বাণিজ্য বৃদ্ধির সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫
  • ৫৯০ বার

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৬ সালের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য এক শ’ কোটি মার্কিন ডলার করার ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রুং ত্যান স্যাংয়ের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ও ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত শাহাব উল্লাহ।

বৈঠক শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, ভিয়েতনামের প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় নেতা ফরেন অফিস প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, বর্তমানে ঢাক-হ্যানয়ের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৭০ কোটি ডলারের কম। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ভিয়েতনাম থেকে আমদানি করেছে ৩১ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য। আর রফতানি করেছে মাত্র ৩ কোটি ডলারের (প্রায়) পণ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশ-ভিয়েতনাম বাণিজ্য বৃদ্ধির সিদ্ধান্ত

আপডেট টাইম : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫