ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইনোসাইটিসে আধুনিক সার্জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  এন্ডোসকপিক সাইনাস সার্জারি আধুনিক চিকিৎসা পদ্ধতি। নাক ও চোখের চারপাশের হাড়ের ভেতর বায়ুপূর্ণ কুঠুরিকে সাইনাস বলে। এদের কর্মক্ষম থাকার জন্য স্বাভাবিক প্রবাহ বজায় থাকা জরুরি। এটি বাধাগ্রস্ত হলে সাইনাসে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। কোনো কোনো ক্ষেত্রে সাইনাসের অপারেশনের প্রয়োজন হয়।

আধুনিক পদ্ধতি- এতে ব্যথানাশক ওষুধ দিয়েও হালকা ঘুম পাড়িয়ে নাকের ভেতর অবশ ও অপারেশন করা যায়। এতে জীবনের কোনো ঝুঁকি নেই ও জটিলতা সামান্য। উন্নত বিশ্বে দীর্ঘদিনের সাইনোসাইটিস ও নাকের পলিপ অপারেশনের জন্য এন্ডোসকপিক সাইনাস সার্জারি একমাত্র চিকিৎসা পদ্ধতি। এতে মুখমণ্ডলে কোনো দাগ পড়ে না। তবে এ সার্জারির জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজন।

রোগীকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করাও অপারেশনের জটিলতা এড়ানোর পূর্ব শর্ত। অজ্ঞান করতে হাইপোটেনসিভ এনেসথেসিয়া প্রয়োজন। এন্ডোসকোপের মাধ্যমে নেত্রনালি, চোখ, চোখের স্নায়ু, মস্তিষ্কের হাড় ও পিটুইটারি গ্রন্থিতে পৌঁছানো সম্ভব। বর্তমানে বাংলাদেশে এ অপারেশন সফলভাবে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইনোসাইটিসে আধুনিক সার্জারি

আপডেট টাইম : ০৭:১২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭