ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির পানি পড়ে প্রধান বিচারপতির চেয়ারেও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৪০৭ বার
হাওর বার্তা ডেস্কঃ  সুপ্রিম কোর্টের মূল ভবনে যে চেয়ারে প্রধান বিচারপতি বসেন, সেখানেও পানি পড়ে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিজেই। শনিবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের প্রথম নারী বিচারপতি (অবসরপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানাকে আজীবন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

সুপ্রিম কোর্টের মূল ভবনের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন, ২০ তলা নতুন ভবনের প্রস্তাবটি একনেকেই ঘোরাঘুরি করছে। বর্তমান মূল ভবন মনে হয় আর পাঁচ-ছয় বছরের বেশি টিকবে না। এটি ধসে গেলে মনে হয় আমাদের মাঠে বসেই বিচার কাজ পরিচালনা করতে হবে।

বিচারপতি নাজমুন আরা সুলতানাকে দেশের নারী বিচারকদের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘পৃথিবীর যেকোনো দেশের চেয়ে আমাদের দেশে নারী বিচারকরা অগ্রগামী। আমি চেষ্টা করছি, মহিলা বিচারপতিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়ার জন্য। সরকার এগিয়ে আসলেই হাইকোর্টে আরো মহিলা বিচারক নিয়োগ দেওয়া সম্ভব।’

বিশ্বের বেশির ভাগ দেশে মামলার অনুপাতে বিচারক নিয়োগ দেওয়া হলেও আমাদের দেশে তা হয় না বলে উল্লেখ করেন এস কে সিনহা।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি সরকারের কাছে আবেদন জানাই, আপিল বিভাগে আরো তিনজন বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য। আমাদের দেশে একটা রেওয়াজ আছে পলিটিক্যাল সরকার ক্ষমতায় এসে হাইকোর্ট বিভাগে ইচ্ছেমত বিচারপতি নিয়োগ দেয়। হাইকোর্টের বিচারপতিদের একটা নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে।’

এ সময় বিচার বিভাগ অকেজো হয়ে যাওয়ার আগে সর্বোচ্চ আদালতের বিভিন্ন শূন্য পদে বিচারক নিয়োগ এবং  সার্বিক অবকাঠামো উন্নয়নে মনযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান সুরেন্দ্র কুমার সিনহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা এ দেশ এবং বিচার বিভাগের ইতিহাসের অংশ। তিনি এ দেশের বিচার বিভাগের অহংকার। তাঁকে অনুসরণ করে অনেক নারী এই পেশায় এসেছেন। আজ তাই দেশে ২৪ শতাংশ নারী বিচারক রয়েছেন।

অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, ‘আমি আমার বিচারিক জীবনে ন্যায়বিচার করে গেছি। কখনও ইচ্ছাকৃতভাবে কিংবা অবহেলায় ভুল বিচার করিনি।’

নারী বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রিয় নারী বিচারকরা মনে রাখবেন, বিচারকের জীবন মানেই ন্যায়বিচারের দায়িত্ব কাঁধে নেয়া। আর এ দায়িত্ব পালন করা খুব কঠিন ও পরিশ্রমের।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং দেশের নারী বিচারকরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃষ্টির পানি পড়ে প্রধান বিচারপতির চেয়ারেও

আপডেট টাইম : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭