ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের উন্নয়ন ও শান্তির জন্য আবারো নৌকায় ভোট দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৩৪০ বার
হাওর বার্তা ডেস্কঃ  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশবাসীর উদ্দেশে বলেছেন, দেশের উন্নয়ন এবং শান্তির জন্য আবারো নৌকা মার্কায় ভোট দিন। গতকাল শনিবার কাজীপুরের দুর্গম চর নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় তিনি আরো বলেন, বিএনপির জনগণের ওপর আস্থা নেই বলে নির্বাচন বন্ধের চক্রান্ত করছে। তবে কোন চক্রান্ত করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
মোহাম্মদ নাসিম আরো বলেন, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবে না বলেই বিএনপি দেশি বিদেশি চক্রান্তের পথে পা দিয়েছে। নাসিম সিরাজগঞ্জ কাজীপুরসহ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই কেবল দেশের উন্নয়ন হয়। এর আগে স্বাস্থ্যমন্ত্রী স্পিডবোড যোগে উত্তাল যমুনা নদী পাড়ি দিয়ে কাজীপুরের দুর্গম চরে পৌঁছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মনসুরনগর, নাটুয়ারপাড়া এবং নিশ্চিন্তপুর দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন।
সিরাজগঞ্জে চার দিনের সফরের দ্বিতীয় দিনে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করে নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই দুর্গম চরাঞ্চলে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে তা পূরণ করা হলো। এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তাদের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ কাজী মোস্তফা সারোয়ার, এইচ ই ডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী এফ এ মোঃ মুরশিদ, সিভিল সার্জন ডাঃ শেখ মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহমেদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শাহিন হাসান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত মনসুরনগর, নাটুয়ারপাড়া এবং নিশ্চিন্তপুর দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা নাসিমের উপস্থিতিতে জনসভায় রূপ নেয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের উন্নয়ন ও শান্তির জন্য আবারো নৌকায় ভোট দিন

আপডেট টাইম : ০১:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭