ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষই হচ্ছে না বিএনপির কমিটি পুনর্গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৩৫৩ বার

 হাওর বার্তা ডেস্কঃ  বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি গঠনের কাজ যেন শেষই হচ্ছে না। দল গোছানোর অংশ হিসেবে প্রায় দেড় বছর আগে এসব কমিটি পুনর্গঠন কার্যক্রম শুরু হলেও তাতে তেমন কোনো গতি নেই। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের বেশিরভাগ কমিটিই অগোছালো অবস্থায় রয়েছে। এমনকি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ১৯ পদের মধ্যে তিনটিই খালি রয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বেশিরভাগই চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে।

চারটি সংগঠনের নতুন আংশিক কমিটি হলেও তার পূর্ণাঙ্গ রূপ আলোর মুখ দেখেনি যথাসময়ে। এতে বিভিন্ন কমিটিতে বহু পদ শূন্য থাকায় একদিকে যেমন স্বাভাবিক সাংগঠনিক কাজ জোরদার হচ্ছে না, তেমনি পদবঞ্চিত ও নতুন পদপ্রত্যাশীদের মাঝে সৃষ্টি হচ্ছে অসন্তোষ ও হতাশা। আগামী জাতীয় নির্বাচন ও সম্ভাব্য আন্দোলনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার উদ্যোগও পুরোপুরি সফল হচ্ছে না বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

সূত্রমতে, ক্ষমতাসীন দল ও প্রশাসনের পক্ষ থেকে সাংগঠনিক কর্মকা-ে নানাভাবে বাধা, দলের অভ্যন্তরীণ কোন্দল, পদের চেয়ে আগ্রহী নেতার সংখ্যা বেশি এবং কেন্দ্রসংশ্লিষ্টদের সিদ্ধান্তহীনতার কারণেই মূলত বিএনপির দল গোছানোর কাজে এ জটিলতা সৃষ্টি হচ্ছে। তবে দল গোছানোর কাজ দ্রুতগতিতে চলছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের কমিটি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, মহানগর ও জেলা মিলে সারা দেশে ৮১ শাখা রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫০টিতে নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। বাকিগুলোতেও দ্রুত কমিটি ঘোষণার জন্য কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপি জোটের নেতাকর্মীরা অসংখ্য মামলা ও গ্রেফতারসহ নানাভাবে হয়রানির শিকার হন। উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে অনেকটা দুর্বল হয়ে পড়ে দলটি।

এক পর্যায়ে দলকে নতুনভাবে গোছানোর উদ্যোগ নেয় বিএনপির হাইকমান্ড। এরই অংশ হিসেবে ২০১৫ সালের ৯ আগস্ট তৃণমূলে চিঠি পাঠিয়ে এক মাসের মধ্যে জেলা কাউন্সিলের মাধ্যমে কমিটি পুনর্গঠনের নির্দেশ দেয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। সে অনুযায়ী আটটি জেলায় নতুন কমিটি গঠন করা হলেও পরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে তৃণমূল কমিটি গঠনের এ কার্যক্রম স্থগিত হয়ে যায়। গেল বছরের ১৯ মার্চ অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের পর দলের তৃণমূল গঠনের কাজ ফের শুরু করার পরিকল্পনা গ্রহণ করেন নতুন নেতারা। দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে এ পুনর্গঠনের দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সূত্রমতে, দলের কাউন্সিলের সাড়ে ৪ মাস পর ২০১৬ সালের ৬ আগস্ট গঠিত হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ঘোষিত হয় ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিলসহ ১৯ সদস্যের জাতীয় স্থায়ী ও ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি। তবে শুরুতেই স্থায়ী কমিটিতে দুইটি পদ খালি রাখা হয়। আর কমিটি ঘোষণার ৬ মাসের মাথায় অন্যতম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ মৃত্যবরণ করায় তার পদটি শূন্য হয়ে যায়। স্থায়ী কমিটিতে স্থান পেতে বেশ সংখ্যক নেতা আগ্রহী হলেও অজানা কারণে আজও পূরণ করা হয়নি খালি থাকা তিনটি পদ। তাছাড়া এক নেতার এক পদ নীতি বাস্তবায়নসহ বিভিন্ন কারণে পদত্যাগ করায় কেন্দ্রীয় কমিটির বেশ কিছু পদ খালি হলেও তা এখনও পূরণের উদ্যোগ নেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, একাধিক পদধারী অন্তত ৫০ নেতা একটি রেখে বাকি পদ থেকে পদত্যাগ করেছেন। তবে কয়েকজন ছাড়া সবার পদত্যাগ এখনও কার্যকর হয়নি। কেন্দ্রীয় কমিটি থেকে যেসব নেতা পদত্যাগ করেছেন সেগুলো এখনও পূরণ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসেবে ঢাকা মহানগরকে দুইটি ভাগে ভাগ করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয় ১৮ এপ্রিল।

হাবিব-উন-নবী খান সোহেলকে সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ এবং আবদুল কাইয়ুমকে সভাপতি ও আহসান উল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে ঘোষিত ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়। তবে বেঁধে দেয়া এ সময়ের প্রায় আড়াই মাস বেশি অতিবাহিত হলেও তা আলোর মুখ দেখেনি।

এদিকে বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে মাত্র চারটির আংশিক কমিটি গঠিত হয়েছে। এগুলো হলো জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল। বাকিগুলোর কর্মকা- চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। তাছাড়া নির্ধারিত সময় অনেক আগে পার হলেও তিনটি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। কবে নাগাদ এসব সংগঠনের কমিটি গঠনের কাজ শেষ হবে তা ঠিক করে কেউ বলতে পারেন না।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, সারা দেশে দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনের কাজও চলছে। নেত্রীর মতামত নিয়ে আনুষ্ঠানিকভাবে এসব কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।

যুবদল : এ বছরের ১৬ জানুয়ারি সাইফুল ইসলাম নিরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরেও যুবদলের আংশিক কমিটির ঘোষণা দেয়া হয়। এসব কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হলেও বাস্তবে আজও তা আলোর মুখ দেখেনি।

স্বেচ্ছাসেবক দল : গেল বছরের ২৭ অক্টোবর শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার দীর্ঘ প্রায় ৮ মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

মহিলা দল : গেল বছরেরর ২৭ সেপ্টেম্বর আফরোজা আব্বাসকে সভাপতি ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে বিএনপি। একইসঙ্গে ঘোষণা দেয়া হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা দলের কমিটিও। তবে দীর্ঘদিনেও এসব কমিটির পূর্ণাঙ্গ রূপ আলোর মুখ দেখেনি।

ছাত্রদল : ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আংশিক ও পরে ৭৩৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গেল বছরের ১৪ অক্টোবর ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ-সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য হয়েছেন। ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য পদপ্রত্যাশীরা বিভিন্ন আন্দোলনসহ বিএনপি নেতাদের কাছে দাবি জানিয়ে আসছেন।

শ্রমিক দল : ২০১৪ সালের এপ্রিলে সম্মেলনের মধ্য দিয়ে আনোয়ার হোসাইনকে সভাপতি ও নুরুল ইসলাম নাসিমকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণেও নতুন কমিটি ঘোষণা করা হয়। এসব কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন হওয়ার কথা থাকলেও এখনও তার কোনো প্রক্রিয়া শুরু হয়নি বলে জানা গেছে।

কৃষক দল : বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন কৃষক দল চলছে ১৭ বছর আগের কমিটি দিয়ে। মির্জা ফখরুল ইসলাম কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তবে ষষ্ঠ কাউন্সিলের পর বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ায় ‘এক নেতার এক পদ’ নীতি অনুযায়ী কৃষক দলের দায়িত্ব থেকে সরে যান তিনি। অন্যদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান হলেও কৃষক দলের দায়িত্বও পালন করে যাচ্ছেন। সংগঠনটির নতুন কমিটি গঠনের জন্য এ বছরের প্রথম দিকে কয়েক দফা সম্মেলনের উদ্যোগ নেয়া হলেও ‘অনিবার্য’ কারণে তা স্থগিত হয়ে যায়। এখনও পর্যন্ত আর নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

জাসাস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদকে সভাপতি ও অভিনেতা হেলাল খানকে সাধারণ সম্পাদক করে এ বছরের ১৯ জানুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩০ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করে বিএনপি। তবে নতুন এ কমিটি নিয়েও সংশ্লিষ্টদের মাঝে চরম অসন্তোষ ও কোন্দল বিরাজ করছে বলে জানা গেছে।

তাঁতী দল : হুমায়ুন ইসলাম খানকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ২০০৮ সালের ২২ মে সর্বশেষ কমিটি গঠিত হয় জাতীয়তাবাদী তাঁতী দলের। এরপর সংগঠনটির আর কাউন্সিল হয়নি।

মৎস্যজীবী দল : ২০১১ সালের ২ ডিসেম্বর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৭ বছরেও সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। এছাড়া মুক্তিযোদ্ধা দল এবং ওলামা দলেরও মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে কোনো রকমে কার্যক্রম চলছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শেষই হচ্ছে না বিএনপির কমিটি পুনর্গঠন

আপডেট টাইম : ০৪:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭