ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমডিজি অর্জনে বাংলাদেশ এখন মডেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে বাংলাদেশ এখন মডেল। তিনি বলেন, ইতোমধ্যে অামরা শিশুমৃত্যু হার কমিয়েছি, মাতৃমৃত্যু হার কমিয়েছি। প্রাথমিক শিক্ষার হার বাড়িয়েছি, নারীর ক্ষমতায়নেও অামরা অনেক এগিয়েছি। অাগামী ২০২১ সালের মধ্যে অামরা সকলের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে চাই।

অাজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে অাযোজিত ‘ঢাকা পানি সম্মেলন’-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী খোন্দকার মোশররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার অানিসুল ইসলাম মাহমুদ ও পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অাবুল কালাম অাজাদ। স্বাগত বক্তব্যের পর পরই থিম সং পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে এই সম্মেলন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পানি দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সরকার ৩২ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী নিরাপদ পানির সহজলভ্যতা দিন দিন সংকুচিত হলেও বাংলাদেশে ৯৮ ভাগ মানুষ নিরাপদ পানির অাওতায় এসেছে। অামরা ভূউপরিস্থ পানি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছি। পানি সম্পদের সমন্বিত ব্যবহারের জন্য ১০০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকল বিভাগীয় শহরে ভূউপরিউস্থ পানি ব্যবহারের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সুপেয় পানির জন্য সারাবিশ্বে নানা ধরনের তৎপরতা চালানো হলেও এখন পর্যন্ত ১০০ কোটি মানুষের সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায়নি।

আমাদের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনিরাপদ পানিজনিত রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এমডিজি অর্জনে বাংলাদেশ এখন মডেল

আপডেট টাইম : ০৪:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭