ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

গুলশান হামলা মামলার চার্জশিট শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  গুলশানে হলি আর্টিজানে হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শিগগিরই এ মামলার চার্জশিট দেয়া হবে। তদন্ত ও অভিযোগপত্র নির্ভুল করতে সময় নেয়া হচ্ছে।

শুক্রবার অলিম্পিক ডে উপলক্ষ্যে ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশ’র আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগীতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, নির্ভুল তদন্ত ও অভিযোগপত্র দিতে কাজ করছে পুলিশ। কোনো ধরনের ভুল যাতে না হয়, সে জন্য সময় নেয়া হচ্ছে। তদন্ত শেষের দিকে রয়েছে।

নাটোর থেকে গ্রেফতার ‘নব্য জেএমবি’ রাশেদ ওরফে আবু জাররার প্রসঙ্গে তিনি বলেন, রাশেদ ওরফে রিপন ছিল ওই হামলা ‘পরিকল্পনাকারী’দের মধ্যে অন্যতম। মূলতঃ তার তত্ত্বাবধানে হামলা পরিচালিত হয় বলে গোয়েন্দা তথ্য পেয়েছি।

প্রসঙ্গত, হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ রাশেদকে শুক্রবার ভোরে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে সিংড়া থেকে ঢাকায় আনা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

গুলশান হামলা মামলার চার্জশিট শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭