ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ওসমান ফারুক ও মুসার যুদ্ধাপরাধের তদন্ত চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৪৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এবং আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক সানাউল হক।

আজ বৃহস্পতিবার সংস্থার রাজধানীর ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

সানাউল হক বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নড়াইলে ১২ ও শেরপুরের নকলার চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। শিগগিরই প্রতিবেদন প্রসিকিউশন শাখার জমা দেয়া হবে।

তিনি আরও বলেন, নড়াইলে ১২ জনের মধ্যে পাঁচ জন ও নকলার চার জনের মধ্যে তিন জন গ্রেফতার হয়েছে। অন্যরা পলাতক রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সানাউল হক বলেন, পলাতকদের গ্রেফতারে সরকারের উদ্যোগ নিতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতকদের গ্রেফতারে পুলিশের গাফিলতি না থাকলেও মনোযোগের অভাব রয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে।

সানাউল হক জানান, দুই মামলায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, লুন্ঠণসহ মানবতাবিরোধী অপরাধের তথ্য পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ওসমান ফারুক ও মুসার যুদ্ধাপরাধের তদন্ত চলছে

আপডেট টাইম : ১১:৪০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭