ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমন জলজট আগামী বছর হবে না: মন্ত্রী মোশাররফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, আগামী বছর থেকে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না। আজ বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ওয়াসাকে নির্দেশ দেওয়া হয়েছে, ভারি বৃষ্টি হলেও যাতে তিন ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়।

মন্ত্রী বলেন, এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব।

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী যথন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনও সচিবালয় প্রাঙ্গণে পানি জমে ছিল।বুধবার ভোর রাত থেকে টানা বর্ষণে রাজধানীর রাজপথে কোথাও হাঁটুপানি, কোথাও কোমর ছাড়িয়েছে; জলজটের সঙ্গে যানজটে নগরজুড়ে ভোগান্তিতে পড়েছে মানুষ।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এমন জলজট আগামী বছর হবে না: মন্ত্রী মোশাররফ

আপডেট টাইম : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭