ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কারাগারে আটক নেতাকর্মীদের খোঁজ নিলেন খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
  • ৬৯৯ বার

সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। এ সময় দুদুর কাছে দলীয় প্রধান কারাগারে আটক দলের অন্যান্য নেতাকর্মীদের খোঁজ খবর নেন তিনি।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত ৯টার দিকে দুদু খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। এ সময় দলের যুগ্ম-মহাসচিব মো. শাহজাহানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সদ্য কারামুক্ত শামছুজ্জামানসহ চট্রগ্রাম জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনামের নেতৃত্বে কারামুক্ত ১৫ জন, নেত্রকোনো জেলার মোহনগঞ্জ পৌরসভার বিএনপির সভাপতি ফজলুর রহমান মাসুমের নেতৃত্বে ৬জন নেতাকর্মী খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিনি আরও জানান, দুদুর কাছে কারাগারে আটক বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন খালেদা জিয়া। এছাড়া দলের অন্যান্য নেতাকর্মীদের অবস্থাও জানতে চান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কারাগারে আটক নেতাকর্মীদের খোঁজ নিলেন খালেদা

আপডেট টাইম : ০১:৪০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫