ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতিবেদন ২৪ আগস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ  বহুল আলোচিত রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদকালে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করার ঘটনায় দায়ের করা পুলিশি মামলায় ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ।

তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রোববার দিন ধার্য ছিল। শাহবাগ থানার পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মাহানগর হাকিম  মো.গোলাম নবী প্রতিবেদন দাখিলের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন। ছাএলীগের দুই নেতা আসামিরা হলেন, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।

এমামলায় গত বছরের ১৭ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালত থেকে জামিন নেন এদুই নেতা। জামিনে মুক্ত ২ আসামিদের বিরুদ্ধে গেল বছরের ৪ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মো. খুরশীদ আলম আদালতে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড শুনানির কথা ছিল। রিমান্ড শুনানির সময় তারা আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। পরে তারা আবারো আত্মসর্ম্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠায় এবং রিমান্ডে নেয়। আদালত পরে তাদের জামিন  দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের বহিষ্কৃত এদুই নেতা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতিবেদন ২৪ আগস্ট

আপডেট টাইম : ০৬:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭