ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ছাত্র হত্যা মামলা: মুশফিকের বাবার জামিন বহাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৩৯৪ বার

 হাওর বার্তা ডেস্কঃ  বগুড়ার মাটিডালি এসওএস হ্যারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র মাসুক ফেরদৌস হত্যা মামলায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মুশফিকের বাবার আগাম জামিনের বিরুদ্ধে আপিল আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান।

এ সময় মুশফিকের বাবার পক্ষে তার আইনজীবী জাহিদুল বারী আদালতে উপস্থিত ছিলেন।

পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। ফলে মুশফিকের বাবার হাইকোর্টে দেওয়া আগাম জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবী জাহিদুল বারী।

এর আগে ৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন। ওইদিন আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদুল বারি, আইনজীবী নাজমুন নাহার বিউটি ও আইনজীবী এমদাদুল হক শামীম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, মুশফিকুরের বাবা মাহবুব হামিদ তারার ও তার ছোট ভাই ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবার সঙ্গে তাদের পারিবারিক শত্রুতা এবং মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধে এ হত্যার ঘটনা ঘটানো হয়।

এজাহারে বলা হয়, হত্যাকাণ্ডের দু’দিন আগে ১১ মে রাতে ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবার অফিসে বসে হত্যার পরিকল্পনা করা হয়। সেখানে এজাহারভুক্ত ৫ জন আসামি উপস্থিত ছিলেন। এ ছাড়াও আসামিরা বাদী ইমদাদুল হক ও তার পরিবারের সদস্যদের জান-মালের ক্ষতির পরিকল্পনা করে আসছিলেন বলেও মামলায় অভিযোগ করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে বিরোধের জের ধরে মাটিডালি হাজিপাড়া এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় ইটের আঘাত করে নবম শ্রেণির ছাত্র মাসুককে (১৪) হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ১৬ মে সন্ধ্যায় নিহত স্কুলছাত্র মাসুক ফেরদৌসের বাবা জাসদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ বাদী হয়ে সদর থানায় মুশফিকের বাবা-চাচাসহ ১৬ জনকে আসামি করে মামলাটি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ছাত্র হত্যা মামলা: মুশফিকের বাবার জামিন বহাল

আপডেট টাইম : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭