ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে প্রচারে এগিয়ে আ.লীগ, দ্বন্দ্ব বিএনপিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁদপুরের পাঁচ আসনে প্রচারে এগিয়ে আছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। অন্যদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কারণে ব্যক্তিগত যোগাযোগের মধ্যেই নিজেদের তৎপরতা সীমিত রেখেছেন বিএনপি নেতারা।

মনোনয়ন প্রত্যাশী নেতারা ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও শুভেচ্ছা বিনিময়সহ তাদের ভালো-মন্দ খোঁজ-খবর নিচ্ছেন। অনেকেই ঈদুল ফিতরে এলাকায় এসে গরিব-দুস্থদের মাঝে কাপড়, নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

নেতাদের কেউ কেউ প্রতি সপ্তাহেই এলাকায় এসে সময় দিচ্ছেন নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে। কয়েকজন আবার এলাকায় সময় ব্যয় না করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন। কাছাকাছি থেকে সুনজরে থাকার চেষ্টা করছেন তারা।

চাঁদপুরে পাঁচ নির্বাচনী আসন। এই নির্বাচনী আসনগুলোতে বর্তমানে সংসদ সদস্য সবাই আওয়ামী লীগের। পাঁচ আসনেই ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।

এবার বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে। তাই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও চোখে পড়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারে এগিয়ে থাকলেও বিএনপি নেতারা অনেকটা গোপনে এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করছেন।

অবশ্য সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্যান্য ছোট দলগুলোর উল্লেখযোগ্য কোনো নেতার মনোনয়নের বিষয়ে তেমন তোড়জোড় চোখে পড়ছে না।

চাঁদপুর-১ (কচুয়া) আসন

চাঁদপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর প্রায় প্রতি সপ্তাহে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য আরেক প্রার্থী মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এসএম সহিদুল ইসলাম এবং বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল মিলন, কচুয়া পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও সাবেক এমপি রফিকুল ইসলাম রনির সহধর্মিণী শামিমা আক্তার রনির নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।

প্রতি সপ্তাহে এলাকা ঘুরে যাচ্ছেন মহীউদ্দীন খান আলমগীর ও গোলাম হোসেন। কিন্তু বিএনপি ও জাতীয় পার্টির কোনো প্রার্থীকে এলাকায় আসতে দেখা যায়নি। বিএনপির অন্যতম তথা হেভিওয়েট প্রার্থী মিলন দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাবেক এমপি বিমান বাহিনীর প্রধান রফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল আমিন রুহুলের নাম শোনা যাচ্ছে।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ শুক্কুর পাটওয়ারী।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসন

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এসএ সুলতান টিটু ও সাবেক এমপি জিএম ফজলুল হকের নাম শোনা যাচ্ছে।

এ আসনে আওয়ামী লীগের তিন মনোনয়ন প্রত্যাশীই এলাকায় সময় দিচ্ছেন। দীপু মনি সামাজিক কাজে বেশি সময় দিচ্ছেন এবং প্রতি সপ্তাহে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন।

অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ ফরিদ আহমেদ মানিক কিছু সময় এলাকায় ব্যয় করেন। যদিও তিনি বছরের বেশির ভাগ সময় ব্যবসায়িক কাজে দেশের বাইরে অবস্থান করেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মো. শামছুল হক ভূইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান, ছাত্রলীগের সাবেক জেলা সভাপিত অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, বিএমএ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি ডা. হারুনুর রশিদ সাগরের নাম আলোচনায় আছে।

বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা লায়ন হারুনুর রশিদ, শিল্পপতি এমএ হান্নান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, সাবেক টেক্সেস বার সমিতির সভাপতি আব্বাস উদ্দিনের নাম শোনা যাচ্ছে।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন

চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, বর্তমান সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসেনের নাম শোনা যাচ্ছে।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য এমএ মতিন ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ হালিম টিটুর নাম আলোচনায় রয়েছে।

প্রতি নির্বাচনী এলাকায় বড় দুটি দলেই অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। কোনো কোনো এলাকায় এই দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্য হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ এসব দ্বন্দ্বকে মিটিয়ে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।

অবশ্য কিছুদিন আগে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় বিএনপির এমএ মতিন ও ইঞ্জিনিয়ার মমিনুল হক দীর্ঘদিনের বিরোধের মীমাংসা করে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন।

অন্যদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির অবস্থা এ জেলায় হ-য-ব-র-ল। এখানে গত সাড়ে তিন বছর তিন দফায় আহ্বায়ক কমিটি দিয়ে দলটির কার্যক্রম নামমাত্র চলছে। সাড়ে তিন বছরে তিনটি আহ্বায়ক কমিটি করা হলেও আজ পর্যন্ত কোনো সম্মেলন করার প্রস্তুতিও নিতে পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে প্রচারে এগিয়ে আ.লীগ, দ্বন্দ্ব বিএনপিতে

আপডেট টাইম : ১২:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭