ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

৪১৮ হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে গেছে হজের প্রথম ফ্লাইট। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রীকে নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন ও ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান।

মন্ত্রণালয় ও বিমান সূত্রে জানা গেছে, আজ হজ ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ১টা ৫৫ মিনিটে ৪১৮জন, বিজি-৭০১১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ৪১৮ জন এবং সিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

প্রথম হজ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী রাশেদ খান মেনন জানান, এবারের প্রথম হজ ফ্লাইটে যাত্রীর সংখ্যা ৪১৮ জন।

চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে। গত শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, এ বছর হজ ফ্লাইট ও সিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন (ব্যালটি ও নন-ব্যালটি) ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। এসব হজযাত্রীকে ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য বিমান ইতোমধ্যেই নিজস্ব সুপরিসর বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ প্রস্তুত রেখেছে। এছাড়া ৪০৬ আসনের লিজের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজে হজযাত্রীদের পারাপার করা হবে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত সিডিউল ফ্লাইটেও কিছু হজযাত্রী পবিত্র ভূমিতে যাবেন। পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি নিরবচ্ছিন্ন হজ কার্যক্রম পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী। সরকারি ব্যবস্থাপনায় যাবেন চার হাজার ৯০ জন। অবশিষ্ট ৫৯ হাজার ৫শ’ ৯ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। এ বছর ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে হজযাত্রীদের ইকোনমি ক্লাসে বিমান ভাড়া এক হাজার ৪শ’ ৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে যোগ হবে অন্যান্য কর। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক সাত ঘণ্টা।

সূত্র জানায়, দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় সিডিউল ফ্লাইটসহ মোট ৩৪৬টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ২৮৩টি ডেডিকেটেড এবং ৬৩টি সিডিউল ফ্লাইট। সোমবার (২৪ জুলাই) থেকে ২৬ আগস্ট পর্যন্ত (প্রি-হজ) মোট ১৭৭টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১৪৪ এবং সিডিউল-৩৩)। পোস্ট-হজে ১৬৯টি ফ্লাইট চলবে ৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত (ডেডিকেটেড-১৩৯ এবং সিডিউল-৩০)। হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

৪১৮ হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট

আপডেট টাইম : ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭