ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  বিএনপি লেবেল প্লেয়িং ফিল্ড চায় ভালো কথা, কিন্তু তারা মুখের বিষ দিয়ে রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে। এতে করে দিন দিন পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার দুপুরে মেঘনা সেতুতে ‘ডিজিটাল টাচ অ্যান্ড গো’ পদ্ধতিতে যানবাহন থেকে টোল আদায় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, আজ দেশের মানুষ সন্দেহ পোষণ করছেন খালেদা জিয়া আর দেশে ফিরে আসবেন কী না? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। এ বিষয়ে কথা বললে বিএনপির মহাসচিব বলেন রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করা হচ্ছে। তাদের নাকি পালিয়ে যাবার কোনো রেকর্ড নেই। অথচ বাংলাদেশের মানুষ জানে, পালিয়ে যাওয়ার রেকর্ড রাজনীতিতে এদেশে কেবল বিএনপিরই আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন আর রাজনৈতিক সমালোচনা করা যায় না। সমালোচনা করলেই ব্যক্তিগত আক্রমণ করা হয়। এমনকি বিএনপির মহাসচিবও ভিত্তিহীন ব্যক্তিগত আক্রমণ করে বসেন। এটা তার জায়গা থেকে অত্যন্ত অশোভন।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আইনজীবী ওবায়েদ উল্লাহ সাজুকে কারণ দর্শানোর জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে তিনি উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।

সেতুমন্ত্রী বলেন, দেশে এই প্রথমবারের মতো ‘টাচ অ্যান্ড গো’ পদ্ধতিতে টোল আদায়ের সিস্টেম চালু করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহারের ফলে মহাসড়কে যানজটসহ বাড়তি ঝামেলা ও সব ধরনের জটিলতার সমাধান হবে।

এসময় সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের সচিব এম এএন সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব ফারুক জলিল, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আতিকুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করছে

আপডেট টাইম : ০৮:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭