ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিমছড়িতে পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • ৩৮৭ বার

 হাওর বার্তা ডেস্কঃ  কক্সবাজারে ঝরনা দেখতে এসে হিমছড়িতে পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন জন।আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির আলম রিদওয়ান (২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকেটিং বিভাগের শিক্ষার্থী। রাজধানীর উত্তরায় তার বাড়ি।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘ আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি’।

তিনি আরও জানান, রিদুয়ানুল আলম সাব্বির ছয় বন্ধু নিয়ে দুপুরের পর হিমছড়ি ঝরনায় বেড়াতে যান। এসময় তারা গোসল করেন। কেউ সেলফি তোলার আনন্দে মেতে উঠেন। এক পর্যায়ে ঝরনার উপর থেকে পাহাড়ের একাংশ ধসে তিনজন চাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রিদুয়ানুল আলম সাব্বিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের চিকিৎসক ইরমান উদ্দিন জানান, বিকাল ৫টার দিকে রিদুয়ানসহ তিন জনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই রিদুয়ানের মৃত্যু হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হিমছড়িতে পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট টাইম : ০৭:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭