ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হজ প্যাকেজে যুক্ত বাড়তি টাকা দিতে হবে না: ধর্মমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
  • ৪৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভুলে হজ প্যাকেজে যুক্ত বাড়তি তিন হাজার টাকা এবার হজযাত্রীদের দিতে হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেছেন, এবার বাড়তি প্লেন ভাড়ার টাকা প্রধানমন্ত্রী বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই এবার এ টাকা দিতে হবে না।

আজ শুক্রবার রাজধানীর আশকোনা হজক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন ধর্মমন্ত্রী। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, কোনো এজেন্সির পক্ষ থেকে এখনও বাড়তি ৩ হাজার টাকা নেওয়া হয়নি। যদিও কেউ নিয়ে থাকে তাহলে তা ফেরত দেওয়া হবে।

এর আগে হজ প্যাকেজে অতিরিক্ত ৩ হাজার টাকা যুক্ত করে গত ৬ জুলাই নির্দেশনা দেওয়া হয়। যদিও হজ প্যাকেজে এমন কিছু দেওয়া ছিলো না!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

হজ প্যাকেজে যুক্ত বাড়তি টাকা দিতে হবে না: ধর্মমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭