ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা শাহ আহমদ শফী চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা হেফাজতের সভাপতি মাওলানা মীর ইদরিস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য আজ চট্টগ্রাম থেকে ভারত যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় গেছেন আল্লামা শফী। তিনি আজ এবং আগামীকাল ঢাকার একটি মাদরাসায় অবস্থান করবেন। শনিবার একটি ফ্লাইটে ভারত যাবেন তিনি।

মাওলানা ইদরিস আরও জানান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী আল্লামা শফীর চিকিৎসার বিষয়টি দেখাশোনা করবেন। আল্লামা শফীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ছোট ছেলে মাওলানা আনাস মাদানী ও ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আল্লামা শাহ আহমদ শফী চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন

আপডেট টাইম : ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭