ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার হিটলারকেও ছাড়িয়ে গেছে: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ   হত্যা ও নির্যাতনে বর্তমান সরকার হিটলারকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হলরুমে জাতীয়তাবাদী হেল্প সেলের আলোচনায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, প্রত্যেকবার যেন আওয়ামী লীগ প্রতারণা করে ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনগণকে সচেতন করতে হবে। কারণ চিরকাল কোনো দুঃশাসন টিকে থাকতে পারে না। এ সরকারও পারবে না।

বিএনপি মহাসচিব বলেন, আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে। আমরা কার কাছে বিচার চাইব। অন্যায় ও অত্যাচারের জবাব কার কাছে চাইবো? গোটা বাংলাদেশের মানুষ আওয়ামী দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। তাই আসছে নির্বাচনের এদের নির্মূল করতে হবে।

মামলার ভয়ে বিএনপি চেয়ারপারসন বিদেশে পালিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া মামলার ভয়ে বিদেশে পালিয়ে গেছে এ কথা পাগলও বিশ্বাস করবে না।

সরকারকে ফের সংলাপের আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। বিশেষ করে প্রধানমন্ত্রীর অধীনে। তাই বিএনপি সহায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। যাতে করে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বর্তমান সরকার হিটলারকেও ছাড়িয়ে গেছে: ফখরুল

আপডেট টাইম : ০৬:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭