ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

বিপিএলে নতুন আইকন ক্রিকেটার মুস্তাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের ইঙ্গিত অনুযায়ী, এবারের আসরে আরও একটি দল যোগ হচ্ছে। তার মানে বিপিএল পাচ্ছে আরও একজন আইকন ক্রিকেটার। কিন্তু কে হচ্ছেন সেই আইকন ক্রিকেটার? এ নিয়ে বেশ ক’দিন ধরেই সরব দেশের ক্রিকেটাঙ্গন। অবশেষে সেই গুঞ্জনের সমাপ্তি ঘটতে চলেছে।

বিপিএলের পঞ্চম আসরে নতুন আইকন হতে যাচ্ছেন বাংলাদেশ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। বিপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে।

গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, দল বাড়ায় আইকন খেলোয়াড়ও বাড়বে। জাতীয় দলের হয়ে যাদের পারফরম্যান্স ভালো, খ্যাতি ও যশ রয়েছে তাদেরই আইকন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই বিবেচনায় নতুন আইকন মুস্তাফিজই হবে।

২০১৫ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন মুস্তাফিজ। গেলো আসরেও তাকে ধরে রেখেছিল দলটি। তবে ইনজুরির কারণে সর্বশেষ আসরে খেলতে পারেননি কাটার-মাস্টার। এবার আইকন ক্রিকেটারের তালিকায় নাম উঠলে দল পরিবর্তন করতে হবে বোলিং বিস্ময়কে।

গুঞ্জন ওঠে, বিপিএল গভর্নিং কাউন্সিল প্রথমে আইকন ক্রিকেটার হিসেবে ইমরুল কায়েসকে বিবেচনা করে। তবে এতে ভেটো দেয় তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফ্রাঞ্চাইজিটির কর্ণধার সাফ জানিয়ে দিয়েছেন, এবারও কায়েস, লিটন দাস, সাইফউদ্দিনসহ চার ক্রিকেটারকে ধরে রাখতে চায় তারা।

সবকিছু ঠিক থাকলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। এ আসরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে সিলেট। আসছে সেপ্টেম্বরে হবে প্লেয়ার ড্রাফট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

বিপিএলে নতুন আইকন ক্রিকেটার মুস্তাফিজ

আপডেট টাইম : ০৪:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭