ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শিশুর ভালো চোখে অস্ত্রোপচার করে চিকিৎসক বললেন, ‘সরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৯৭ বার

বাম চোখের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এক শিশুকে। কিন্তু ডান চোখ অস্ত্রোপচার করেন চিকিৎসক। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির আই হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনরা বিষয়টি জানালে আবার রোগীর বাম চোখে অস্ত্রপচার করা হয়।

জানা যায়, দেড় বছরের ওই শিশুকে গতকাল বিকেলে ধানমণ্ডির আই হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তার বাম চোখে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে অ্যানেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে। অস্ত্রোপচারের পর পরিবারের সদস্যরা দেখতে পান, ওই শিশুর বাম চোখের পরিবর্তে অস্ত্রোপচার হয়েছে ডান চোখে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।

ভুক্তভোগী শিশুর চাচা মাহফুজ নাফি বলেন, ‘আমার ভাতিজার বাম চোখে সমস্যা ছিল। কিন্তু চিকিৎসক তার ডান চোখে অপারেশন করেছেন। এটা চিকিৎসক বুঝতে পারেননি। পরে আমরাই চিকিৎসককে জানাই, “শিশুটির ভুল চিকিৎসা হয়েছে। অপারেশন হওয়ার কথা বাম চোখে।” তখন চিকিৎসক বলেন, ‘‘ও মাই গড, সরি।” তিনি শিশুকে আবার ওটিতে নিয়ে যান, এরপর বাম চোখে অপারেশন করেন।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। অপরাধী যেই হোক না কেন অভিযোগ পেলে কোনো ছাড় দেওয়া হবে না।’

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শিশুর ভালো চোখে অস্ত্রোপচার করে চিকিৎসক বললেন, ‘সরি

আপডেট টাইম : ০৫:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫