ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ  যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত রহমান সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। যৌতুক নিরোধ আইনে তার স্ত্রী বলে দাবি করা এক তরুণী গত ২০ জানুয়ারি এ মামলা করেন। আজ রোববার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ মামলায় অভিযোগ গঠনের পাশাপাশি এ পরোয়ানা জারি করেন।

এদিন আদালতে সানির বিরুদ্ধে নাসরিন আক্তারের যৌতুকের জন্য নির্যাতনের মামলার অভিযোগ (চার্জশিট) গঠন করা হয়।

নাসরিন আক্তার ২৩ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে মামলাটি করেন।

সানির আইনজীবী মুরাদুজ্জামান বলেন, যৌতুক নিরোধ আইনে করা এ মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আরাফাত রহমান সানি অসুস্থ হওয়ায় তার পক্ষে আদালতে সময় চাওয়া হয়। কিন্তু আদালত আবেদন নাকচ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন।

মামলার এজাহারে নাসরিন সুলতানা অভিযোগ করেন, সাত বছর আগে পরিচয় সূত্রে আমাদের ঘনিষ্ঠতা হয়। এক পর্যায়ে দু’জন ভালোবেসে ০৪/১২/২০১৪ তারিখে পরিবারকে না জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিন্তু বিয়ের তিন বছরেও সানী দুই পরিবারের সঙ্গে আলাপ করে আনুষ্ঠানিকভাবে তুলে নেননি। বারবার এ বিষয়ে চাপ দিলেও তিনি কালক্ষেপণ করেন। গত বছরের মাঝামাঝি সময়ে নাসরিন সুলতানাকে বিয়ে দেয়ার জন্য তার পরিবার পাত্র খোঁজা শুরু করে। ওই সময় তাদের বিয়ের বিষয়টি সবাইকে জানিয়ে তুলে নেয়া অথবা বিবাহ বিচ্ছেদের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার জন্য আরাফাত সানিকে অনুরোধ জানান নাসরিন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ‘গত বছরের ১২ জুন রাতে ১টা ৩৫ মিনিটে নাসরিন সুলতানা (Nasrin Sultana) নামের একটি ফেসবুক ফেইক আইডি থেকে নাসরিনের আসল ফেসবুক মেসেঞ্জারে সানী-নাসরিনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠানো হয়। ওই ফেইক আইডিটি আরাফাত সানির ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে খোলা হয়েছিল এবং ওই ছবিগুলো শুধু সানির কাছেই ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট টাইম : ০৫:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭